লাইক’ বাড়াতে চান?

532d65b7aa8d3-likeসামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ‘লাইক’ বাড়াতে চাইলে আপনার ফেস বা মুখের ছবি ট্যাগ করুন। কোনো দৃশ্য বা পেইন্টিংয়ের বদলে ফেস ট্যাগ করলে বেশি বেশি লাইক পাওয়া যায়। অবশ্য ঘন ঘন ও মাত্রাতিরিক্ত ছবি বা মন্তব্য করলে লাইক কমেও যেতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।



মার্কিন গবেষকেরা জানিয়েছেন, মুখের ছবি পোস্ট করলে বেশি লাইক পাওয়া যায়। কম কম ছবি পোস্ট ও মন্তব্য করলে আপনি বেশি লাইক ও মন্তব্য পেতে পারেন।



সম্প্রতি গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন যে, কোনো ছবি না দেওয়ার চেয়ে মানুষের চেহারাযুক্ত প্রোফাইল ও পোস্টের ক্ষেত্রে ৩৮ শতাংশ বেশি বেশি লাইক পাওয়া যায়।

জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইয়াহু ল্যাবসের গবেষকেরা ইনস্টাগ্রামের ১১ লাখ ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন, ফেস ট্যাগ করা প্রোফাইলে ৩২ শতাংশ বেশি মন্তব্য আসে। গবেষকেরা ফেস ডিটেকশন সফটওয়্যার ব্যবহার করে এ গবেষণা করেন।



গবেষকেরা জানিয়েছেন, ছবিতে ফেস বা মুখের সংখ্যা, বয়স বা লিঙ্গের ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যায় না। এখন শিশু বা তরুণদের ছবি তেমন জনপ্রিয় নয় এর পরিবর্তে এখন প্রাপ্তবয়স্কদের ছবি বেশি লাইক ও মন্তব্য জোগাড় করতে সক্ষম। লাইক পাওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষের মুখের ছবি একই রকম ফল পাওয়া যায়।



জর্জিয়া টেকের কলেজ অব কম্পিউটিংয়ের গবেষক সাইদে বকশি জানিয়েছেন, ‘যত বেশি পোস্ট করবেন আপনি তত কম ফিডব্যাক পাবেন। অতিরিক্ত পোস্ট করলে লাইক পাওয়ার পরিমাণ দ্রুত কমে যায়।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার