লাইকি ট্যালেন্টদের জন্য কোনালের গান

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম লাইকি অ্যাপে সবচেয়ে প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে ১০ জনের অংশগ্রহণে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

‘দেখবে সারা দুনিয়া’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। গানের সুর ও সংগীত পরিচালনা করেন শাহরিয়ার আলম মার্সেল। গানটিতে তারও কণ্ঠ থাকছে।

গানটিতে আরও চমক হিসেবে থাকছেন নৃত্যশিল্পী হৃদি শেখ। সেইসাথে দেখা যাবে কোনালকেও। ভিডিওতে র‍্যাপের পাশাপাশি রোহান’স ডান্স গ্রুপের সঙ্গে আরও দেখা যাবে ‘লাইকি আইকন’ নুসান তাসিম, আফসার, জিয়াউদ্দিন রবিন, নোবেল, সামিরা জাহিদ, আকাশ, নাহিদ, ইতি আয়েশা, সাজু ও রাসেল জেটিএসকে।

সম্প্রতি এফডিসিতে দৃষ্টিনন্দন সেট তৈরি করে গানটির শুটিং হয়েছে। এছাড়া আহসান মঞ্জিল, এসআর ফিল্মস স্টুডিও এবং ঢাকার কয়েকটি স্থানে মিউজিক ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা ও মিউজিক লেবেল অ্যান্ড প্রোডাকশন হাউজ সিএমভি।

চ্যানেল আই সেরা কণ্ঠের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছেন কোনাল। লাইকি ও ট্যালেন্টদের নিয়ে কাজ করছেন তিনি।

কোনাল বলেন, ট্যালেন্ট হান্ট থেকে উঠে এসে এবার লাইকি প্ল্যাটফর্মের ট্যালেন্টদের স্বাগত জানাতে এ গান। লাইকির মাধ্যমে প্রতিভাবানরা তাদের প্রতিভা পৃথিবীকে জানান দিচ্ছে। সেই ট্যালেন্টদের সেলেব্রেট করার জন্য এই গানটি করা। গানটি খুবই এনজয়েবল।

এদিকে, লাইকি বাংলাদেশ কর্তৃপক্ষ জানায়, কোনালের গাওয়া এ গানটি ইয়ুথদের টার্গেট করা বানানো। লাইকি তাদের সম্ভাবনাময়দের উৎসর্গ করে ভিডিও তৈরি করছে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের কঠোর পরিশ্রমকে সাধুবাদ জানানো হয়েছে এবং প্রত্যেক সৃজনশীল ব্যক্তির নিজের প্রতিভা প্রকাশের উপযুক্ত স্থান হিসেবে নিজেদের তুলে ধরেছে।

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ‘দেখবে সারা দুনিয়া’ গানটির মিউজিক ভিডিওটি লাইকি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার