ললিপপ পেতে দেরি কেন?

f0b5f84b8d625013e79d64c6e5421576-Android-5.0-Lollipop-DSC07199আন্তর্জাতিক ডেস্ক :কয়েকদিন আগেই গুগল অ্যান্ড্রয়েডের ললিপপ সংস্করণ আপডেট করার কথা জানালেও এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তা হাতে পাননি। ললিপপ পেতে দেরি হওয়ার কারণ কী? প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, এই সফটওয়্যারে ওয়াই-ফাই বাগের অস্তিত্ব থাকার কারণেই গুগল তা ছাড়তে দেরি করছে।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ সংস্করণটিতে থাকা ওয়াই-ফাই বাগ নেক্সাস ৫ স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ করে দিচ্ছে বলে অ্যান্ড্রয়েড আপডেট ছাড়তে দেরি করছে গুগল।

গুগল কর্তৃপক্ষ অ্যান্ড্রয়েডের নতুন এই সংস্করণটি সমস্যা সম্পর্কে অবগত রয়েছে বলে জানিয়েছেন গুগলের কর্মকর্তা ট্রেভর জনস। তিনি বলেন, ‘অ্যান্ড্রয়েড ৫.০ সমর্থিত নেক্সাস ৫ স্মার্টফোনে ওয়াই-ফাই চালু থাকলে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার বিষয়টি সম্পর্কে জেনেছেন অ্যান্ড্রয়েডের প্রকৌশলীরা। এই বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে গুগল।’

গুগলের ইস্যু ট্র্যাকার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এরইমধ্যে গুগল এই বাগ বা সফটওয়্যার ত্রুটি দূর করেছে।

অ্যান্ড্রয়েড পুলিশের এক সূত্র জানিয়েছে, ১২ নভেম্বর থেকে নেক্সাস ডিভাইসগুলোতে ললিপপ আপডেট দিতে শুরু করবে গুগল।

ললিপপ বা অ্যান্ড্রয়েড ৫.০ সংস্করণটিকে গুগল তাদের সবচেয়ে উচ্চালিভাসী পরিকল্পনা হিসেবে উল্লেখ করে। এই সংস্করণটিতে নতুন নকশা, দীর্ঘ ব্যাটারি আয়ু, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, একই ডিভাইসে একাধিক ব্যবহারকারীর প্রোফাইলের মতো নতুন ফিচার যুক্ত করেছে গুগল।

মটোরোলা জানিয়েছে, তাদের মটো ই’র পাশাপাশি প্রথম ও দ্বিতীয় প্রজন্মের মটো জি, এক্স স্মার্টফোনে ললিপপ আপডেট করা যাবে। এ ছাড়াও সনির এক্সপেরিয়া জেড সিরিজের স্মার্টফোনের পাশাপাশি অন্য ডিভাইসেও এই আপডেট আসবে। এইচটিসি জানিয়েছে, তাদের এইচটিসি ওয়ান এং ওয়ান (এম৮) স্মার্টফোনটি ৯০ দিনের মধ্যেই ললিপপে আপগ্রেড করা যাবে। অবশ্য অন্যান্য মোবাইল নির্মাতাদের মধ্যে স্যামসাং ও এলজি তাদের স্মার্টফোনে কবে নাগাদ ললিপপ আসবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার