ললিত মোদির সঙ্গে বিয়ের প্রসঙ্গে যা বললেন সুস্মিতা সেন

news-image

বিনোদন ডেস্ক : সাবেক মিস ইউনিভার্স ও বলিউড তারকা সুস্মিতা সেন ও আইপিএলের প্রথম চেয়ারম্যান ললিত মোদির প্রেমের জোর গুঞ্জন চলছে। কেউ কেউ আবার বলছেন, তারা বিয়ে করেছেন। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন সুস্মিতা সেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুস্মিতা সেন তার দুই মেয়ে রেনে আর আলিশাকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি আনন্দে আছি। কোনো বিয়ে নয়, কোনো আংটি নয়, নিঃস্বার্থ ভালবাসায় আমি পরিবেষ্টিত। অনেক উত্তর দেওয়া হয়েছে। এবার কাজে মন দেওয়া উচিত।’

গতকাল বৃহস্পতিবার রাত থেকে গুঞ্জন চলছে ললিত-সুস্মিতার প্রেমের। সুস্মিতা সেনের সঙ্গে একের পর এক ছবি দিচ্ছেন ললিত। কখনও তাঁর কাঁধে মাথা রেখেছেন সুস্মিতা। কখনও আবার বুকে মাথা রেখেছেন। শুধু ছবি নয়, একে অপরের প্রেমে যে হাবুডুবু সে কথাও স্পষ্ট ললিতের টুইটে।

ললিত মোদি ঘোষণা করেন ‘নতুন জীবন’ শুরুর কথা। তিনি লিখলেন, ‘পরিবারের সঙ্গে মলদ্বীপ এবং সার্ডিনিয়ায় বেড়িয়ে লন্ডনে এলাম। আমার বেটার হাফ সুস্মিতা সেনের কথা উল্লেখ না করলেই নয়। শেষ পর্যন্ত নতুন জীবনের শুরু। দুর্দান্ত উপভোগ করছি।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান