লম্বা চুলের শাহরুখের সঙ্গে বিকিনি লুকে দীপিকা

news-image

অনলাইন ডেস্ক : অবশেষে অপেক্ষার অবসান। আজ সোমবার মুক্তি পেল পাঠানের প্রথম গান- বেশরম রং। সুঠাম শরীর, পোশাক ও লম্বা চুলে শাহরুখের স্টাইল নিয়ে নিমেষে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি এই গানে দীপিকার বিকিনি লুক নিয়েও শুরু হয়েছে চর্চা।

পাঁচ বছর পরে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাই অনুরাগীদের মধ্যে উত্তেজনার কোনো কমতি নেই। জানুয়ারি মাসে মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’।

কুমারের লেখা গানটির সুর সাজিয়েছেন বিশাল ও শেখর। সংগীত পরিচালক জুটির তত্ত্বাবধানে গানটি গেয়েছেন শিল্পা রাও, কারালিসা মন্টারিও। বিশাল ও শেখরও গানে কণ্ঠ দিয়েছেন। আর গানের তালে শাহরুখ-দীপিকাকে নাচিয়েছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।

সম্প্রতি শাহরুখ ‘ডাঙ্কি’র সৌদি আরবের শুটিং শেষ করেছেন। তার পর সে দেশের সরকারকে সহযোগিতার জন্য একটি ভিডিও বার্তায় ধন্যবাদ জানান শাহরুখ। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন তাপসী পান্নু। এ ছাড়াও শাহরুখের হাতে রয়েছে অ্যাটলির ‘জওয়ান’। এই ছবিতে শাহরুখের লুক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান