লম্বা ঘুমের পরেও কেন ক্লান্ত লাগে?

morning_tiredলাইফস্টাইল ডেস্ক : অনেকে ভাবেন রাত্রে কম ঘুমানোর জন্য সারাদিন ক্লান্ত লাগছে। কিন্তু অনেক লম্বা সময় ঘুমানোর পরেও কেন ক্লান্তি দূর হতে চায় না?

অনেক সময়ই দেখা যায়, আমরা চমৎকার একটি ঘুম থেকে উঠে আসা করি শরীর ঝরঝরে লাগবে। অথচ লম্বা সময় ঘুমিয়েও শরীর ম্যাজম্যাজ করতে থাকে। এর কারণ কি? এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। এর একটি কারণ হতে পারে “স্লিপ ইনারশিয়া” বা ঘুম জড়তা।

আমরা যখন ঘুমাই তখন REM, non-REM এবং SWS নামের পর্যায়গুলোর মধ্য দিয়ে যায় আমাদের মস্তিষ্ক। ঘুমিয়ে থাকলেও REM অবস্থায় আমাদের মস্তিষ্ক থাকে বেশ সক্রিয় আর non-REM পর্যায়ে থাকে একটু কম সক্রিয়। সকালে আমরা সাধারণত non-REM পর্যায় থেকে জেগে উঠি। আমাদের মস্তিষ্ক যেহেতু কিছুটা সক্রিয়ই থাকে, তাই জেগে উঠতে বেশি কষ্ট হয় না।

কিন্তু আমরা যদি কোনো কারণে SWS ঘুম থেকে উঠি, তবে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি কম থাকে, তবে আমাদের ঘুম-ঘুম ভাব সহজে কাটতে চায় না। স্লিপ ইনারশিয়া হলো সে সময়টা, আমাদের ঘুম ঘুম ভাব কাটতে যে সময়টা লাগে। এই সময়টা এক ঘন্টা থেকে চার ঘন্টা পর্যন্ত লাগতে পারে।

এ ছাড়াও ঘুম সংক্রান্ত কিছু শারীরিক জটিলতা এই ঘুম ঘুম আলস্যের জন্য দায়ী হতে পারে। স্লিপ অ্যাপনিয়া থেকে শুরু করে পিরিয়ডিক লিম্ব মুভমেন্ট ডিজঅর্ডার হতে পারে এর কারণ। এসব জটিলতা ঘুম কমিয়ে দেওয়া থেকে এমন ঘুম ঘুম জড়তার জন্য দায়ী হতে পারে।

আর সব শেষে ভেবে দেখুন আপনার বিছানার পাশে বা পায়ের কাছে কুণ্ডলী হয়ে ঘুমিয়ে থাকা কুকুর বা বেড়ালটি এর জন্য দায়ী কি না। তারা সারা রাত টানা ঘুমায় না। আর ভোর ৫টার দিকে তারা খাবার বা টয়লেটের জন্য আপনার ঘুম ভাঙ্গিয়ে দিতে পারে। এসব কারণে রাত্রে যতই ঘুমান না কেন আপনার সকালে উঠতে কষ্ট হতেই পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার