লঞ্চ ভাড়া কমলো ১৫ পয়সা

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর নৌযানের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা কমিয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৬০ পয়সা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি ভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এরআগে, গতকাল বুধবার সারাদেশে ডিজেল চালিত বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানো হয়। আজ বৃহস্পতিবার থেকে নতুন ভাড়ায় চলছে বাস মিনিবাসগুলো। জানা যায়, দূরপাল্লার বাসভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা করে কমিয়ে ২ টাকা ২০ পয়সা থেকে ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৪৫ পয়সা করা হয়েছে।

গত ৫ আগস্ট ডিজেল-কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা ও পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করে সরকার। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৬ আগস্ট দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ গত ২৯ আগস্ট ডিজেল-পেট্রল-অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। লিটারে ৫ টাকা কমায় বর্তমান মূল্য ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, পেট্রল ১২৫ টাকা ও অকটেন ১৩০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান