লঞ্চে অগ্নিকাণ্ডে গাফিলতির শাস্তি নিশ্চিত করতে হবে: নাছিমা বেগম

news-image

নিজস্ব প্রতিবেদক : যাদের গাফিলতির কারণে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। তিনি বলেছেন, যাদের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটলো, যারা অবহেলা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে বেশ কয়েকজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। সোমবার (২৭ ডিসেম্বর) তাদের সঙ্গে দেখা করে কথা বলেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান নাছিমা বেগম।

দগ্ধদের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা কেন ছিল না, কেন সেটা করতে পারলো না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে আমরা মনে করি। যাদের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এটাই কমিশন থেকে আমরা প্রত্যাশা করি।

তিনি বলেন, কমিশন আরও মনে করে যেখানে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য জনগণ চলাচল করে সে ধরনের গণপরিবহনে যাতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা থাকে এবং প্রশিক্ষিত জনবল থাকে। শুধু নির্বাপণের ব্যবস্থা থাকলেই হবে না। কীভাবে নির্বাপণ করতে হয় সেটা জানতে হবে।

নাছিমা বেগম বলেন, যারা ফিটনেস সার্টিফিকেট দেয়, কিসের ওপর ভিত্তি করে ফিটনেস সার্টিফিকেট দেয়? বছরের পর বছর শুধু দিয়ে গেলেই হবে না, সেই যানবাহন চলার উপযোগী কি না, ইঞ্জিনগুলো সচল আছে কি না ঠিকঠাক কাজ করছে কি না তা দেখতে হবে। অগ্নিনির্বাপণের যে যন্ত্রপাতি আছে সেগুলো সঠিক সময়ে পরিবর্তন করা হচ্ছে কি না, মেয়াদ ঠিক আছে কি না সেগুলো দেখার জন্য প্রত্যেকটা জায়গায় কর্তৃপক্ষ আছে। তাদের ঠিকঠাক কাজ করতে হবে। আর যেন আমাদের জনজীবনে এধরনের দুর্ভোগ নেমে না আসে।

মানবাধিকার কমিশন চেয়ারম্যান আরও বলেন, ভালো লাগলো যে, এতকিছুর মধ্যেও মানুষের মুখে হাসি আছে। এতে বোঝা যায় এখানকার ডাক্তার-নার্সরা যথাযথ চিকিৎসা দিচ্ছেন। রোগী এবং রোগীর স্বজনরা সবাই সন্তুষ্ট। এটার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সরকারের দিক থেকে চিকিৎসাসেবা দেওয়ার যে উদ্যোগ, যেভাবে তত্ত্বাবধান করা হচ্ছে সেটি সন্তোষজনক।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার