লঙ্কান বোলিং তাণ্ডবে ডাচদের ৪৪ রানের লজ্জা

news-image

স্পোর্টস ডেস্ক : দুই দলের শক্তির পার্থক্য পরিষ্কার। তাই বলে বিশ্বকাপের মতো বড় আসরে এভাবে আত্মসমর্পণ করবে নেদারল্যান্ডস, এতটাও নিশ্চয়ই আশা করেননি সমর্থকরা!

প্রথমপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। শেষ ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা ডাচদের। কিন্তু সম্মান রক্ষার লড়াইটুকু তো করতে পারতেন ব্যাটসম্যানরা। এভাবেই লজ্জায় ডোবালেন দলকে?

শারজায় আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বোলারদের তাণ্ডবে মাত্র ১০ ওভারেই ৪৪ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডের ইনিংস।

এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোনো দলের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস। প্রথমটিই একই দলের একই প্রতিপক্ষের বিপক্ষে। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে অলআউট করে দিয়েছিল মাত্র ৩৯ রানে।

লঙ্কানদের বোলিং তোপে ডাচ ব্যাটসম্যানদের একজনও পনেরোর ঘর ছুঁতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি কলিন অ্যাকারম্যানের, করেন ১১। ১০ রান আসে বেন কুপারের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে লাহিরু কুমারা ৭ রানে ৩টি, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৯ রানে ৩টি আর মাহিশ থিকশানা ৩ রানে নেন ২ উইকেট।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান