লঙ্কান ইনিংসে ফের আঘাত নাইমের

news-image

ক্রীড়া প্রতিবেদক : টেস্টে প্রত্যাবর্তনটা কি স্মরণীয় করে রাখতে যাচ্ছেন নাইম হাসান? দীর্ঘ ১৫ মাস পর টেস্ট দলে ফেরা এই অফস্পিনার দারুণ বোলিং করছেন চট্টগ্রাম টেস্টে।

প্রথম সেশনে এখন পর্যন্ত শ্রীলঙ্কার দুটি উইকেট পড়েছে। দুটিই নিয়েছেন নাইম। যে দুটি উইকেটে ব্যাটারদের বড় কোনো দোষ ছিল না, নাইমই তাদের আউট হতে বাধ্য করেছেন।

দীর্ঘদিন পর টেস্ট দলে জায়গা ফিরে পেয়েছেন। মেহেদি হাসান মিরাজের চোটে কপাল খুলেছে নাইমের। বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাফল্যের দেখা পান এই অফস্পিনার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে আর ওসাদা ফার্নান্ডো বেশ দেখেশুনে শুরু করেন।

শরিফুল ইসলাম আর খালেদ আহমেদের করা প্রথম ৭ ওভার ভালোভাবেই কাটিয়ে দেন তারা। রান ওঠে মাত্র ২২। অষ্টম ওভারে নাইমের হাতে বল তুলে দেন অধিনায়ক মুমিনুল হক।

নিজের পঞ্চম বলেই উইকেটের দেখা পান নাইম। তরুণ এই অফস্পিনারের কুইকার করুনারত্নের প্যাডে লেগে গেলে আবেদনে একটু সময় নিলেও পরে আঙুল তুলে দেন আম্পায়ার। ৯ রানেই ফিরতে হয় লঙ্কান অধিনায়ককে।

ওসাদা ফার্নান্ডো দারুণ খেলছিলেন। উইকেটে অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন এই ওপেনার। ৩৬ রানে থাকা এই ব্যাটারকে দারুণ এক ডেলিভারিতে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন নাইম। ফার্নান্ডো ডিফেন্ড করলে তার ব্যাটে আলতো করে ছুঁয়ে যায় বল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৬৬ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কুশল মেন্ডিস অপরাজিত ২০ রানে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান