লকডাউনে রংপুরের মানুষের মিশ্র প্রতিক্রিয়া

news-image

রংপুর ব্যুরো : সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। লকডাউন পালনে প্রস্তুুতি নিচ্ছেন রংপুরের মানুষ। করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় অনেকেই এই লকডাউনকে স্বাগত জানিয়েছেন। তবে নিম্ন আয়ের মানুষ ঋণের কিস্তি নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।সারা দেশের ন্যায় করোনা পরিস্থিতি রংপুরেও অবনতি হয়েছে। এক থেকে দেড় মাস আগে যেখানে করোনা শনাক্তের হার ছিল শূন্যের কোটায়। সেখানে প্রতিদিন জেলায় করোনা শনাক্ত হচ্ছে ২৫ থেকে ৩০ জন। এদিকে, লকডাউনের ঘোষণা দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে।

ব্যবসায়ীদের নেতা ও সাধারণ মানুষেরা জানান, লকডাউনের সিদ্ধান্তটি সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত। মানুষ লকডাউন পুরোপুরি মানলে করোনা সংক্রমণের হার কমে যাবে বলে তাদের ধারণা। তবে নিম্ন আয়ের মানুষজন চিন্তিত হয়ে পড়েছে কর্মহীন হওয়ার আশঙ্কায়। বিভিন্ন এনজিও থেকে যারা ঋণ নিয়েছেন তারাও কিস্তি পরিশোধ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
রংপুর নগরীর স্টেশন রোডের পান দোকানি পলাশ ও জিএল রায় রোড়ের চা দোকানি মোন্নাফ মিয়া জানান, তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন। লকডাউন দীর্ঘায়িত হলে কিস্তি কীভাবে পরিশোধ করবেন এনিয়ে তারা চিন্তিত।

রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন বলেন, করোনা সংক্রমণ যে হারে বেড়েছে তাতে লকডাউনের বিকল্প কিছু নেই। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবমুখি। তিনি বলেন, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে লকডাউন যাতে ব্যবসায়ীরা যথযথভাবে মেনে চলে এই আহ্বান জানাবো।

এদিকে, লকডাউনের ঘোষণায় রংপুরে কামারপাড়াস্থ ঢাকা কোট স্ট্যান্ড ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টারে ভিড় বেড়েছে। অনেকই লকডাউনের আগে নিজ বাড়িতে যাওয়ার জন্য টিকিট কাটছেন। যাত্রীদের কাছে টিকিটের চাহিদা বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাড়ি ফিরতে পারবে কিনা এমন সংশয় প্রকাশ করেছেন মোখলেছুর রহমানসহ কয়েকজন যাত্রী।

রংপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, এ পর্যন্ত রংপুর জেলায় ৩৪ হাজার মানুষের দেহের নমুনা পরীক্ষা করে ৪ হাজার ১৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৭৩ জন।এদিকে রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনা প্রতিপালনে আমরা কাজ করে যাচ্ছি। কোন ব্যক্তি যেন মাস্ক ছাড়া বাড়ি থেকে বের না হয় সেজন্য সচেতন করছি। যারা মাস্ক ছাড়া ঘোরাফেরা করছে তাদের জরিমানা করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ