লকডডাউন থাকা টোলারবাগে জীবাণুনাশক ছিটালো ডিএনসিসি

news-image

নিউজ ডেস্ক : করোনা সংক্রমণে লকডডাউন থাকা রাজধানীর টোলারবাগ এলাকায় জীবাণুনাশক ছিটালো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। টোলারবাগ ছাড়াও ডিএনসিসি এলাকার আওতাধীন মিরপুর-১, মিরপুর-২, গাবতলী-টেকনিক্যাল এবং উত্তরা এলাকায়ও এমন জীবাণুনাশক ছিটায় সংস্থাটি।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই জীবাণুনাশক ছিটানো হয়। ডিএনসিসির পাঁচটি ওয়াটার বাউজার দিয়ে ব্লিচিং পাউডার মিশ্রিত এসব জীবাণুনাশক ছিটানো হয়।

এ কাজের সার্বিক তত্ত্বাবধানে থাকা ডিএনসিসির সহকারী প্রকৌশলী ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, গত রোববার থেকে ওয়াটার বাউজার দিয়ে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। তখন থেকেই প্রতিদিন দুপুরে, ২৪ ঘণ্টা পরপর টোলারবাগ এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছিটানো হয়।

ফজলে রাব্বি আরও বলেন, ভাইরাস সংক্রমণ রোধে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে সহ বিভিন্ন উন্মুক্ত স্থানে এই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। প্রতিটি ওয়াটার বাউজারের ধারণক্ষমতা ১ হাজার লিটার। প্রতিদিন ১৬ বার করে প্রতিটি ওয়াটার বাউজারের সাহায্যে ডিএনসিসির বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এর ফলে পাঁচটি ওয়াটার বাউজারের সাহায্যে প্রতিদিন মোট ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রধান সড়ক, উন্মুক্ত স্থান ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্প্রে করা হচ্ছে।

পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের অলি-গলিতে হ্যান্ড স্প্রে মেশিনের সাহায্যেও তরল জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

এদিকে জীবাণুনাশক স্প্রে করার কাজে সরেজমিনে তদারকি করতে দেখা যায় কাউন্সিলরদেরও। ডিএনসিসির-১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান ওয়াটার বাউজারের কর্মীদের কাজ তদারকি করেন।

এসময় তিনি বাংলানিউজকে বলেন, টোলারবাগ এলাকার সড়কের দুই পাশে দুই ওয়ার্ড; ১১ এবং ১২। তবে এখানকার মানুষদের জীবনযাত্রা ঘেঁষাঘেঁষি। ১১ নম্বর ওয়ার্ডের এদিকে সব কোয়ার্টার। এখানকার বাসিন্দাদের দীর্ঘদিন যাবত সড়কের ওই পাড়ে (পশ্চিম) অর্থাৎ ১২ নম্বর ওয়ার্ডে যাতায়াত। টোলারবাগে যেহেতু সংক্রমণ হয়েছে, কাজেই দুই দিকেই বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি নাগরিক সেবার বিভিন্ন উপাদান যেমন ফুটওভার ব্রিজ, যাত্রী ছাউনি এসব জায়গায়ও জীবাণুনাশক ছিটাতে হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ