র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে পরীমণিকে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে নিজ বাসা থেকে আটক পরীমণিকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় বনানীর লেক ভিউ ১৯ /এ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। এলিট ফোর্সটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। অভিযানে পরিমণির বাসা থেকে বিদেশি মদসহ বিভিন্ন অবৈধ দ্রব্য জব্দ করা হয়।

বুধবার (৪ আগস্ট) পরীমণির বনানীর বাসায় অভিযানকালে র‍্যাবের একটি সূত্র আরও জানায়, গোয়েন্দা সূত্রে র‍্যাব জানতে পেরেছে, পরীমণির বাসায় নারীদের নিয়ে নানান কর্মকাণ্ড হয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগও রয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে পরীমণির বাসায় অভিযান চালানো হচ্ছে। র‍্যাবের ওই সূত্র আরও জানায়, র‍্যাব সদর দপ্তরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মামলার পরপরই উত্তরা থেকে নাসির ও তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার