র‍্যাংকিংয়ে বড় লাফ সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা থেকে ফেরার পর এখনও পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজ খেলেছেন সাকিব আল হাসান। যার মধ্যে দুইটিতেই সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও তিন ম্যাচে ১৪৫ রান ও ৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

এমন উদ্ভাসিত পারফরম্যান্সের পর আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন সাকিব। সিরিজের প্রথম ম্যাচে ফাইফারসহ তিন ম্যাচে ৮ উইকেট নেয়ার সুবাদে বোলিং র‍্যাংকিংয়ে নয় ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব।

বোলিং র‍্যাংকিংয়ে অবনতি হয়েছে মেহেদি হাসান মিরাজের। ইনজুরির কারণে শেষ ম্যাচটি খেলতে না পারা এ অফস্পিনার প্রথম দুই ম্যাচে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। যে কারণে র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন ৪ নম্বরে।

পুরো সিরিজে ব্যাটে-বলে সমান পারফরম্যান্স করার সুবাদে ওয়ানডে র‍্যাংকিংয়েও প্রাপ্তির পাল্লা ভারী সাকিবের। আগে থেকেই শীর্ষে ছিলেন তিনি। এ সিরিজের পর নামের পাশে যোগ হয়েছে আরও ২৯ পয়েন্ট। যার ফলে ৪১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা মোহাম্মদ নাবির (২৯৪) চেয়ে এগিয়ে গেছেন ১২২ পয়েন্টে।

এদিকে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়েও তিন ধাপ এগিয়েছেন সাকিব। বর্তমানে অবস্থান করছেন ২৮ নম্বরে। সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল এক ধাপ এগিয়ে উঠে গেছেন ২৩ নম্বরে। এর বাইরে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারে এক ধাপ এগিয়ে ২৭, ভারতের শিখর ধাওয়ান ২ ধাপ এগিয়ে উঠেছেন ১৬ নম্বরে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার