রয়-বাটলারের তাণ্ডবে শেষ ম্যাচেও উড়ে গেলো নেদারল্যান্ডস

news-image

স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে পেয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যেন নিজেদের ‘টি-টোয়েন্টি’ ব্যাটিংটা ঝালাই করে নিয়েছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে বিশ্বরেকর্ড গড়ে তারা সংগ্রহ করেছিল ৪৯৮ রান। দ্বিতীয় ম্যাচে ২৩৫ রান টপকে গেছে মাত্র ৩৬ ওভারে।

বুধবার (২২ জুন) ছিল সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। এই ম্যাচেও রীতিমত তাণ্ডব বইয়ে দিয়েছেন ইংলিশ ব্যাটররা। বিশেষ করে জেসন রয় এবং জস বাটলার। এই দু’জনের ব্যাটিং তাণ্ডবে রীতিমত উড়ে গেলো নেদারল্যান্ডস।

আমস্টলভিনে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৪৯.২ ওভারে অলআউট হয়েছিল ২৪৪ রানে। জবাব দিতে নেমে ফিল সল্ট আর ডেভিড মালানের উইকেট হারিয়ে মাত্র ৩০.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

ফিল সল্ট ৩০ বলে ৪৯ রান করে আউট হন। ২ বল খেলে কোনো রান না করেই ফিরে যান ডেভিড মালান। বাকি কাজ সেরে নেন জেসন রয় আর জস বাটলার।

এই দু’জনই মূলত ঝড় তোলেন ডাচ বোলারদের ওপর। ১৬৩ রানের জুটি গড়েন তারা দু’জন। জস বাটলার তো সেই আইপিএল থেকেই বিধ্বংসী এক ব্যাটার। আইপিএলে যিনি একাই করেছিলেন ৪টি সেঞ্চুরি। জেসন রয়ও নিজেকে বিধ্বংসীরূপে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগে থেকে।

৮৬ বলে ১০১ রানের ইনিংস খেলেন জেসন রয়। ১৫টি বাউন্ডারির মার ছিল তার ইনিংসে। কোনো ছক্কা নেই। ৬৪ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন বাটলার। ৭টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কার মার মারেন তিনি। শেষ পর্যন্ত মাত্র ৩০.১ ওভার খেলেই ২৪৪ রানের চ্যালেঞ্জ টপকে যায় ইংলিশরা। যদি ৫০ ওভার খেলার সুযোগ পেতো, তাহলে কী অবস্থা হতো তাদের? কোথায় গিয়ে থামতেন?

১০১ রানে অপরাজিত থাকার পুরস্কার পেয়েছেন জেসন রয়। হয়েছেন ম্যাচ সেরা। ৮৬ রানে অপরাজিত থাকা জস বাটলার জিতেছেন সিরিজ সেরার পুরস্কার।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার