র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ‘সম্ভাবনা’

news-image

নিজস্ব প্রতিবেদন : গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকরা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনার গুঞ্জনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাবনা আছে’।

র‍্যাব ডিজি বলেন, তারা (যুক্তরাষ্ট্র) যা জানতে চেয়েছিল- তাদের অনেক ভুয়া তথ্য জানানো হয়েছে। মূলত তাদের বিভ্রান্ত করা হয়েছিল। আমরা প্রমাণসহ নথিপত্র সরবরাহ করেছি, তারা সন্তুষ্ট যে ঘটনাগুলো সে রকম ছিল না।

গত (জানুয়ারি) মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে এসে র‌্যাবের প্রশংসা করেছেন জানিয়ে খুরশীদ হোসেন বলেন, আমরা শুধু আইনশৃঙ্খলা নিয়ে কাজ করি না, বিভিন্ন মানবিক বিষয় নিয়েও কাজ করি। দেশের সেবা করতে গিয়ে বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‌্যাবসহ এই বাহিনীর সাবেক ও বর্তমান মিলিয়ে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে। আইনের শাসন, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে অবহেলার দায়ে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার