র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ শরিফুল-শান্ত-হৃদয়ের

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলিং ও ব্যাটিংয়ে উন্নতি হয়েছে শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের। এর মধ্যে বোলিং র‌্যাঙ্কিংয়ে শরিফুল ১১ ধাপ এগিয়ে দেশের সেরা বোলার তিনি। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে শরিফুল ২৪ নম্বরে উঠেছেন।

ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দেশের সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। তার বর্তমান র‌্যাঙ্কিং ২৬। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করায় ছয় ধাপ এগিয়েছেন তিনি।

অন্য দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেন নাজমুল শান্ত। দ্বিতীয় ম্যাচে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শান্ত ১০ ধাপ এগিয়েছেন। তার বর্তমান র‌্যাঙ্কিং ৩৯।

ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ উন্নতি হয়েছে তাওহীদ হৃদয়ের। ওয়ানডের ব্যাটিং র‌্যাঙ্কিং তিনি আছেন ৭৫ নম্বরে। শ্রীলঙ্কা সিরিজ ভালো না যাওয়ায় লিটন দাসের ৫ ধাপ অবনতি হয়ে ৬০ নম্বরে নেমে গেছেন। ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন রিয়াদ মহারাজ, ব্যাটিংয়ে শীর্ষে আছেন বাবর আজম।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান