রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৫

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। এরা মূলত জসিম উদ্দিন হত্যাকাণ্ডে এজাহার নামীয় আসামি বলে জানা গেছে। গ্রেপ্তারদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজির আহমদের ছেলে মো. একরাম উল্লাহ (৩০), একই ক্যাম্পের বাসিন্দা মৃত আনু মিয়ার ছেলে মো. শাকের (৩৮), কালা হোসেন এর ছেলে মোহাম্মদ জাবের (২৩), শেখ আহম্মদের ছেলে নুরুল আমিন (২৭), হামিদ হোসেনের ছেলে আমির হোসেন (১৯)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত পৌনে বারোটার দিকে উখিয়া ক্যাম্প ৯ ও ১০ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

তিনি বলেন, ২৬ অক্টোবর রোহিঙ্গা দুষ্কৃতকারীদের হাতে ক্যাম্প ১০ এর বাসিন্দা জসিম হত্যাকাণ্ডের ঘটনায় তার মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার অভিযোগের সূত্রধরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার