রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে পাঁচ শতাধিক ঘর, শিশুর মৃত্যু

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডে পাঁচ শতাধিক ঘর পুড়েছে। মৃত্যু হয়েছে আয়াজ নামে তিন বছরের এক শিশুর। সে ক্যাম্প-৫ এর ডি ব্লকের মো. করিমের ছেলে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার কুতুপালং ৫ নম্বর ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আগুন লাগে। কক্সবাজার ও উখিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বলেন, ক্যাম্প কেন্দ্রিক সাইট ম্যানেজমেন্ট ও শেল্টারে নিয়োজিত এনজিওগুলো দুষ্কৃতিকারী রোহিঙ্গাদের মাধ্যমে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা জরুরি।

এর আগে ৯ জানুয়ারি একটি ক্যাম্পে আগুনে সহস্রাধিক ঘর পুড়ে গেছে। পরে ১৮ জানুয়ারি উখিয়ার ইরানী পাহাড়ের ৫নম্বর ক্যাম্পে লাগা আগুনে ২৯টি বসতঘর পুড়ে গেছে। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় দেশি-বিদেশি এনজিওর কারসাজি রয়েছে বলে দাবি স্থানীয়দের।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান