রোমাঞ্চকর জয়ে সিটির টানা নয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধের ৪-০ গোলের লিড ম্যানচেস্টার সিটির। মনে হচ্ছিল লেস্টার সিটির বিপক্ষে এক তফরাভাবেই ম্যাচ জিতে যাবে পেপ গার্দিওলার দল। কিন্তু দ্বিতীয়ার্ধে উপচে পড়া রোমাঞ্চ! লেস্টার মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল আদায় করে ফেলে। অবশ্য শেষ পর্যন্ত ইতিহাদে সিটিই হেসেছে শেষ হাসি।

রবিবার ঘরের মঠে নয় গোলের রোমাঞ্চকর ম্যাচটায় ৬-৩ ব্যবধানে জয় সিটির। প্রিমিয়ার লিগে এটি তাদের টানা নবম জয়। সুবাদে টেবিল টপাররা দ্বিতীয় স্থানে থাকা লিভারপুরের সঙ্গে ব্যবধান নিয়ে গেল ৬-এ।

১৯ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট সিটির। লিভারপুল এক ম্যাচ কম খেলেছে। ১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট তাদের। এই রাউন্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুরের ম্যাচটি স্থগিত হয়েছে, লিডস দলে করোনার হানায়।

ম্যানচেস্টারের হয়ে জোড়া গোল করেন রাহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডে ব্রুইনে, রিয়াদ মাহরেজ, ইলকাই গিনদোয়ান ও এমেরিক লাপোর্ত। লেস্টারের পক্ষে গোলগুলো করেন- ম্যাডিসন, আদেমোলা লুকমান ও কেলাচি ইহেনাচো।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান