রোমাঞ্চকর জয়ে সিরিজ বাংলাদেশের

news-image

অনলাইন ডেস্ক : ম্যাচের লাগাম ছিল আইরিশদের হাতে। জয় ছিল সময়ের ব্যাপার। ওই জয় ছিনিয়ে এনেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার দুর্দান্ত বোলিংয়ে চেমসফোর্ডে সিরিজের শেষ ম্যাচে ৪ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজ জিতে নিয়েছে ২-০ ব্যবধানে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে সুপার লিগের সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভাঙে আয়ারল্যান্ডের। দ্বিতীয় ম্যাচে রেকর্ড রান তাড়া করে শেষ ওভারে অসাধারণ এক জয় তুলে নেন টাইগাররা। রোববার শেষ ম্যাচেও বুক কাঁপিয়ে জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। অভিষিক্ত ওপেনার রনি তালুকদার (৪) ব্যর্থ হয়ে ফিরে যান। এরপর তামিম-শান্ত-লিটনরা সেট হয়ে সাজঘরে ফেরেন। তাদের ছোট ছোট সংগ্রহে সাত বলতে থাকতে অলআউট হওয়ার আগে ২৭৪ রান তোলে চন্ডিকা হাথুরুসিংহের দল।

বাংলাদেশ দলের হয়ে তামিম ইকবাল সর্বোচ্চ ৬৯ রান যোগ করেন। শান্ত ও চারে নামা লিটনের ব্যাট থেকে আসে ৩৫ করে রান। এছাড়া মুশফিক ৪৫ ও মেহেদি মিরাজ ৩৭ রান যোগ করেন।

জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারায় আইরিশরা। তবে দ্বিতীয় উইকেটে শতক ছাড়ানো জুটি গড়েন আন্দ্রে বালবির্নি ও পল র্স্টালিং। তারা ফেরার পরে ম্যাচের লাগাম হাতে নেন হ্যারি টেক্টর ও লরকান টাকার। তাদের জুটিতে জয় দেখছিল আইরিশরা।

নাজমুল শান্ত বল হাতে নিয়ে ওই জুটি ভেঙে ব্রেক থ্রু দেন। টেক্টর ৪১.৫ ওভারে ফিরে যান দলের ২২৫ রানে। স্বাগতিকরা জয় হতে তখন ৫০ রান দূরত্বে। মুস্তাফিজ ৪৩তম ওভারে কার্টুস ক্যাম্পার ও ৪৫তম ওভারে জর্জ ডকরেলকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন। ৪৭তম ওভারে ৫০ রান করা টাকারকে বোল্ড করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন।

শেষে ১০ বলে ২০ রান করে ভয় ধরিয়েছেন মার্ক এডায়ার। পথের ওই কাঁটা সরান হাসান মাহমুদ। শেষ ম্যাচে দলে ফেরা মুস্তাফিজ ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। এছাড়া হাসান নেন দুই উইকেট। আইরিশদের হয়ে মার্ক এডায়ার নেন ৪ উইকেট। এই জয়ে বাংলাদেশ ওয়ানডে সুপার লিগে দুইয়ে থাকা ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট তুলেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার