রোববারের এসএসসি পরীক্ষা শুক্রবার

ssc examবিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের কারণে আগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের কাছে পরীক্ষার চেয়ে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।’ তাই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরীক্ষা পেছানো হয়েছে বলে মন্তব্য করেন নুরুল ইসলাম নাহিদ। ভবিষ্যতে এসএসসি পরীক্ষার দিনগুলোতে হরতাল আহ্বান করা হবে না বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার