রোনালদোর বিপক্ষে খেলা মেসির জার্সির দাম উঠল ২৯ লাখ

news-image

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবের আয়োজনে সম্প্রতি হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি দ্বৈরথ। যেখানে রোমাঞ্চকর ম্যাচটিতে ৫-৪ গোলে জিতেছে পিএসজি। এই ম্যাচ শেষে বেশ কয়েকজন ফুটবলারদের জার্সি নিলামে তোলা হয়।

পিএসজির ১৭ জন খেলোয়াড়ের জার্সি নিলামে বিক্রি করা হয়েছে। তবে মেসির ব্যবহৃত জার্সি নিয়েই বেশি আলোচনা। এখনও পর্যন্ত আর্জেন্টাইন অধিনায়কের জার্সির দাম উঠেছে ২৫ হাজার ইউরো। বাংলাদেশি মূল্যে যার পরিমাণ প্রায় ২৯ লাখ টাকা। যদিও নিলাম চলবে আরও আট দিন।

প্রীতি ম্যাচ হলেও মাঠে ছিল তীব্র উত্তেজনা। লাল কার্ড, পেনাল্টি, উত্তেজনা, উন্মাদনা। মেসি-নেইমার-রোনালদো-এমবাপ্পেরা এক ঘণ্টার কাছাকাছি মাঠে ছিলেন। তার পরে তাদের তুলে নেওয়া হয়।

এই ম্যাচ দিয়েই আরব দেশে অভিষেক হয়েছে রোনালদোর। এবার আল নাসের ক্লাবের হয়ে অভিষেক ঘটবে তার।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার