রোগ-ব্যাধি দূরে রাখবে নিরামিষ

news-image

নিউজ ডেস্ক : পুরো বিশ্বে চলছে করোনা মহামারির প্রভাব। এই প্রভাব আমাদের শিখিয়েছে কিভাবে রোগ- প্রতিরোধ ক্ষমতা ভালো রাখা যায়। মহামারির প্রভাব সাথে লড়ায়ের এক মাত্র হাতিয়ার হচ্ছে নিজেকে ফিট রাখা। এ জন্য খেতে হবে প্রচুর পরিমাণের ফল- শাকসবজি।

তবে সবজি চাইলেই আমরা খেতে পারি অনেকভাবে। কারণ ইমিউনিটি বাড়াতে সবজির কোন বিকল্প নেই। কিন্তু আমরা কমবেশি সবাই নিরামিষ খেতে পছন্দ করি। আর যারা খেতে পছন্দ করে না, তারা এই মহামারিতে হুমরি খেয়ে পড়েছে বিভিন্ন খাবারের দিকে। আর আপনি কম সময়ে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন এই নিরামিষ খেয়ে।

তবে অনেক বিশেষজ্ঞরা বলে থাকেন, ডায়েটে নিরামিষ ঘুম ভাল হয় ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই তারা নিয়মিত নিরামিষ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

নিয়মিত নিরামিষ খেলে মানসিক শান্তি মিলে এবং শরীর শীতল থাকে দিনভর। যারা খাদ্যতালিকায় নিরামিষ রাখে তারা যেকোন কাজে সহজে মনোযোগ দিতে পারেন। এরা সহজে অস্থির হন না। এদের মানসিক স্থিরতা অনেক বেশি।

আমাদের মাঝে অনেকে আছে যারা চট করে রেগে যায় এবং ধ্যৈর্যচ্যুত হন তাদের নিরামিষ খাবার খেতে বলা হয়। দেখা গিয়েছে যে, নিরামিষ খাবারে রাগ অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে।

 

ত্বক ও চুল ভালো থাকে নিরামিষ খাবারে। অনেক তারকারা নিজেদের ফিট রাখার জন্য আমিষ থেকে নিরামিষ খাবার বেছে নেন।

নিরামিষ জাতীয় খাবারে পজিটিভ এনার্জির অভাব হয় না। এবং নিরামিষ খাবার খেলে আত্মনিয়ন্ত্রণ করা সহজ হয়। নিয়মিত ফল ও সবজি খেলে শারীরিক ভাবে অনেক বেশি মাত্রায় সক্রিয় থাকা যায়। যারা আমিষ খান তাদের শরীরে অত্যাধিক চর্বি জমে যায় ফলে তারা ক্লান্ত বোধ করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান