রেফারিকে ঘুসি মেরে ৩০ বছর নিষিদ্ধ ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে প্রায়ই রেফারির সঙ্গে ফুটবলারদের ঝামেলা জড়াতে দেখা যায়। সিদ্ধান্ত মেনে নিতে না পেরে রেফারির গায়ে হাত তোলা বা গালিগালাজের মতো ঘটনাও ঘটে। এবার ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। রেফারিকে ঘুসি মেরে বসলেন এক ফুটবলার, যার জেরে ৩০ বছরের নিষেধাজ্ঞা পেলেন সেই ফুটবলার।

এই দৃশ্য ফ্রান্সের লোরিয়ে জেলায় অ্যামেচার ফুটবলে দেখা গেছে। তবে যে ফুটবলার এই কাজ করেছেন, তার আসল নাম জানা যায়নি। কিন্তু আয়োজকরা তাকে ‘ফ্যানাটিক’ বলে উল্লেখ করেছে। যেখানে ম্যাচ চলাকালীন রেফারির সিদ্ধান্তে খুশি হতে না পেরে সটান ঘুসি মারেন তিনি।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ম্যাচ রেফারি ভালোই চোট পেয়েছেন। এতটাই যে দুই দিন কোনো কাজ করতে পারেননি। তবে ঘটনাটিকে মোটেই ছোট করে দেখতে রাজি নয় আয়োজকরা।

ঘটনাটি গত ৮ জানুয়ারির হলেও সম্প্রতি প্রকাশ্যে আসে। ম্যাচে এতেঁত স্পোর্টিভা গাতিনায়িজের হয়ে খেলেন সেই ফুটবলার। এই ঘটনায় সেই ক্লাবকেও প্রতিযোগিতা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে বেনয়েঁ লেনঁ বলেছেন, ‘যে শাস্তি দেওয়া হয়েছে তা একেবারে ঠিক। এই ধরনের ফুটবলারদের আর কোনো দিন মাঠে নামা উচিত নয়। ফুটবলের কলঙ্ক এরা।’

এদিকে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এ ধরনের ঘটনা বরদাস্ত করে না। যেখানে কাতার বিশ্বকাপে রেফারির প্রতি অসন্তোষ প্রকাশ করায় গত শনিবার উরুগুয়ের চার ফুটবলারকে শাস্তি দেওয়া হয়েছে। ফিফার পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গোলকিপার ফার্নান্দো মুসলেরা এবং ডিফেন্ডার হোসে মারিয়া জিমেনেজকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এদিনসন কাভানি এবং দিয়েগো গোদিন একটি করে ম্যাচে খেলতে পারবেন না।

এছাড়া শাস্তিপ্রাপ্ত প্রত্যেককেই ফুটবলের জন্য সামাজিক কাজ করতে হবে। সেই সঙ্গেই প্রত্যেককে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে হবে। উরুগুয়ে ফুটবল সংস্থাকেও ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা দিতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান