রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছেন ক্যাটরিনা ও ভিকি?

news-image

বিনোদন ডেস্ক : খাতায় কলমে বিয়ে সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, গতকাল শুক্রবার ১৯৫৪ সালের বিশেষ বিবাহ-আইনে বিয়ে করেছেন ‘ভিক্যাট’ (ভিকি ও ক্যাটরিনাকে যে নামে ডাকা হয়)। কিন্তু আইনি বিয়ে নিয়ে সেদিনই সন্দেহের অবকাশ তৈরি হলো।

সাংবাদিকদের সঙ্গে ক্যাটরিনার দেখা পাওয়া গেল শহরে। জিম সেরে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে কি আইনি বিয়ে হয়নি ক্যাটরিনা-ভিকির? নাকি বিয়ে করে নিয়েছেন এরই মাঝে এবং কেউ টের পায়নি? এখন কেবল তারই প্রতীক্ষা।

অন্য দিকে, রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের কিছু ছবি প্রকাশ করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম। ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত বুক করা হয়েছে সেই প্রাসাদটি (তথা হোটেল)। ৪৮টি বিশাল বিশাল ঘর রয়েছে সেখানে। ৭৫৩ বর্গ কিমি থেকে ৩০১৪ বর্গ কিমি’র পরিসরে তৈরি হয়েছে এই হোটেল।

এক রাতের জন্য ফটোশুটের ভাড়া ৮০ হাজারের বেশি। রানি রাজকুমারী স্যুইটের ভাড়া প্রায় ৩ লাখ। জয়পুর বিমানবন্দর থেকে আড়াই ঘণ্টার যাত্রা করে পৌঁছতে হয় এই হোটেলে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান