রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে

news-image

স্পোর্টস প্রতিবেদক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। আজ শুক্রবার হারারেতে বাংলাদেশের দেওয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

লক্ষ্যটা বেশ বড়ই জিম্বাবুয়ের সামনে। জিততে হলে করতে হবে ৩০৪ রান। শুরুতে বেশ কয়েকটি উইকেটও হারাতে হয়েছে। কিন্তু স্বাগতিকদের কক্ষপথে রেখেছেন সিকান্দার রাজা ও ইনোসেন্ট কাইয়া। দুজনেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের ১৯২ রানের জুটির কল্যাণে টি-টোয়েন্টি সিরিজ হারের পর এবার ‘প্রিয়’ ওয়ানডে ফরম্যাটের শুরুটাও হার দিয়ে শুরু করল বাংলাদেশ।

হারারেতে আগে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের পুঁজি পায় সফরকারীরা। তাদের ইনিংসের শুরু আর শেষে রান তোলার গতি কম থাকায় সংগ্রহ আর বেশি বড় হয়নি। ৩০৪ রান টপকাতে হলে রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে। টাইগারদের বিপক্ষে ২৬১ রানের বেশি করে জয়ের রেকর্ড ছিল না তাদের। নিজেদের দিনে রাজা আর কাইয়ার শতকে রেকর্ড গড়েই জিতল তারা। ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে ৯ বছর বা ১৯ ম্যাচ পর বাংলাদেশের বিপক্ষে জয় পেল জিম্বাবুয়ে।

এদিন স্ট্রাইক রেটের প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ের সঙ্গে কাঠগড়ায় বাংলাদেশ দলের ফিল্ডিং বিভাগ। একাধিক ক্যাচ যেমন হাত গলেছে, তেমনি সহজ স্টাম্পিংয়ের সুযোগও নষ্ট হয়েছে। বোলাররাও চ্যালেঞ্জ জানাতে পারেননি। মোসাদ্দেক, শরিফুল, মিরাজরা ছিলেন ধারহীন। ম্যাচ হেরে তারই খেসারত দিতে হলো সফরকারী বাংলাদেশ দলকে। ওয়ানডেতে দাপট দেখানো দলটাই হেরে বসল তুলনামূলক খর্ব শক্তির জিম্বাবুয়ের কাছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান