রেকর্ড গড়ল টিকটক অ্যাপ

news-image

জার্নাল ডেস্ক : টিকটক অ্যাপ সবার কাছেই কমবেশি পরিচিত। এই অ্যাপটি ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপকে পেছনে ফেলে গতবছর বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বার ডাউনলোড হয়েছে। সম্প্রতি ডিজিটাল অ্যানালিটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি বিশ্বজুড়ে অ্যাপ ডাউনলোডের যে তালিকাটি প্রকাশ করেছে সেখানে এই তথ্য উঠে এসেছে।

এই তালিকার শীর্ষ পাঁচে রয়েছে টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার। এখানে টিকটক ছাড়া বাকি ৪টি অ্যাপই ফেসবুকের মালিকানাধীন। কিন্তু ২০১৯ সালের তালিকায় এই শীর্ষ পাঁচে ছিল ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক ও ইন্সটাগ্রাম। করোনা মহামারি চলাকালীন সময়ে টিকটকের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং যুক্তরাষ্ট্রে।

বিবিসি বলছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন। পশ্চিমা দেশগুলোতেও টিকটকসহ চীনা অ্যাপবিরোধী ব্যাপক প্রচারণা চলছে। তারপরও বিশ্বে টিকটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে। নিজ দেশ চীনেও শীর্ষে রয়েছে এই অ্যাপ। যেখানে টিকটক ডুয়োইন নামে পরিচিত।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার