রূপপুরে পণ্য বিকল্প পথে পাঠাচ্ছে রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য বিকল্প পথে পণ্য পাঠাচ্ছে রাশিয়া। রোসাটমের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ জাহাজকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ওই জাহাজে রূপুপুর পারমাণবিক কেন্দ্রের পণ্য ছিল।

তাসের প্রতিবেদনে বলা হয়, পণ্য পরিবহনজনিত বর্তমান সমস্যা প্রকল্পের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তাছাড়া অন্য পথ ব্যবহার করে বাংলাদেশে পণ্য পাঠানো হচ্ছে বলেও জানানো হয়।

রোসাটমের দাবি, নির্ধারিত সময়ের কথা মাথায় রেখেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এরই মধ্যে বিকল্প পথের খোঁজ মিলেছে এবং এই মুহূর্তে সে পথ ব্যবহার করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থাটি আরও জানায়, বাংলাদেশি কর্তৃপক্ষ যে পদক্ষেপ নিয়েছে তা প্রকল্প বাস্তবায়নে কোনো প্রভাব ফেলবে না।

জানা গেছে, ‘উরসা মেজর’ নামে একটি জাহাজ গত ১৪ নভেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে বাংলাদেশের দিকে রওয়ানা দিয়েছিল। কিন্তু ঢাকার মার্কিন দূতাবাস ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকারকে জানায়, এটি মূলত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘স্পার্টা-৩’ নামে একটি রুশ জাহাজ। সেটির রঙ ও নাম পাল্টে ‘উরসা মেজর’ নামে চালানো হচ্ছে। জাহাজটিকে বাংলাদেশে ভিড়তে দিলে তা যে মার্কিন নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে, সেটিও জানিয়ে দেওয়া হয়।

এরপরই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয়, উরসা মেজরকে বাংলাদেশের কোনো বন্দরেই ঢুকতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তের কথা ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কিকেও জানানো হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান