রুহি ভিনদেশি বিজ্ঞাপনে

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল ও অভিনেত্রী রুহি দেশের গণ্ডি পেরিয়ে হয়ে গেছেন ভিনদেশের মডেল। সম্প্রতি যুক্তরাজ্যে প্রচারের জন্য তৈরি একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। সেই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে দেখা যাবে যুক্তরাজ্য ও পাকিস্তানের দুই মডেলকে। স্মার্ট চেরি মোবাইলস নামে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপনটি তৈরি করেছেন রুহির স্বামী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নির্মাতা মনসুর আলী।

রুহি বর্তমানে আছেন যুক্তরাজ্যের লন্ডনে। সেখান থেকে ফোনালাপে তিনি বলেন, ‘এপ্রিল-মে মাসের দিকে এর কাজ শুরু করি। বিজ্ঞাপনটি কয়েকটি ভাষায় তৈরি করা হয়েছে। কারণ এটি যুক্তরাজ্যের ইংরেজি চ্যানেলগুলো ছাড়া বিভিন্ন লোকাল চ্যানেলেও দেখানো হবে। যুক্তরাজ্যের স্থানীয় লোকজনের পাশাপাশি এখানে বসবাসরত বাংলাদেশ, ভারত, পাকিস্তানের নাগরিকদের কথাও মাথায় রাখা হয়েছে বিজ্ঞাপনটি নির্মাণের সময়। তাই ইংরেজির পাশাপাশি এতে আমরা বাংলা ও উর্দু ভাষাও ব্যবহার করেছি।’ এই বিজ্ঞাপনচিত্রে রুহির পাশাপাশি আরও দেখা যাবে পাকিস্তানি মডেল ফৌজিয়া ও আফগান বংশোদ্ভূত ব্রিটিশ মডেল হাম্মাসাকে।

রুহি সপ্তাহ খানেকের মধ্যেই ফিরছেন বাংলাদেশে। তিনি জানান, এসেই শুরু করবেন মনসুর আলী পরিচালিত নতুন ছবি সিনেমার শুটিং। তা ছাড়া এর বাইরে নতুন কিছু কাজ শুরুর আভাসও দেন তিনি।

মনসুর আলীর সংগ্রাম ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু রুহির। তা ছাড়া তাঁকে অনিমেষ আইচের জিরো ডিগ্রি ও টালিউডের গ্ল্যামার ছবিতেও অভিনয় করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার