রুশ সামরিক প্রশিক্ষণ ঘাটিতে বন্দুকধারীর হামলা, নিহত ১১

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কাছে রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ ঘাটিতে বন্দুকধারীরা হামলায় কমপক্ষে ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) ইউক্রেনের সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোড অঞ্চলের সামরিক ঘাটিতে এ হামলার ঘটনা ঘটে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণ চলাকালীন দুই হামলাকারী সৈন্যদের ওপর গুলি চালায় এবং পাল্টা গুলিতে হামলাকারীরা নিহত হয়।

হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নাগরিক বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে বিস্তারিত তথ্য জানায়নি তারা।

 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ বাহিনীকে শক্তিশালী করার জন্য সংগঠিত করার আদেশের মধ্যে এই গুলির ঘটনা ঘটলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে (ইউক্রেনের বিরুদ্ধে) অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশকারী ব্যক্তিদের ওপর সন্ত্রাসীরা ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। এই ঘটনায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান