রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নেতা বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাচাই করে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।

এ ছাড়া এ আসনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুন দে স্বতন্ত্র প্রার্থী, বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সহ সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দুইবারের সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধা, জেএসডি মনোনীত প্রার্থী তৈমুর রেজা শাহজাদ, বাংলাদেশ ইসলামি আন্দোলন (চরমোনাই) মাওলানা নেছার আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাওলানা আশ্রাফ উদ্দিন মহদি আজহারী, গণ অধিকার পরিষদের জিহাদ হোসেন লিটন ও খেলাফত মজলিশ মনোনীত আবুল ফাহাহ মো. মাসুকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে রুমিন ফারহানা ও এস এন তরুন দে-কে বহিষ্কার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি