রিলেশন নামটি অনেক বেশি শক্তিশালী : ইউনিক গ্রুপের এমডি

news-image

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : মানুষ বাঁচে তার কর্মে, কিন্তু রিলেশন নামটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহা. নূর আলী। তিনি বলেছেন, মানুষ রিলেশনের খাতিরে অনেক কিছু করতে পারে। একটি নারী যেমন একজন পুরুষের সঙ্গে বসবাস করেন ঠিক তেমনি একজন পুরুষও একজন নারীর সঙ্গে একই ছাদের নীচে থাকেন। এর একমাত্র কারণ রিলেশন। তাই এক কথায় আমি বলতে চাই, রিলেশন নামটি অনেক বেশি শক্তিশালী।’

আজ বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খাহ্রা আদর্শ কলেজ প্রাঙ্গনে মরহুম সাইদুর রহমান সাইদের স্মরণসভা ও দোয়া মাহফিলে ইউনিক গ্রুপের এমডি মোহা. নূর আলী এ মন্তব্য করেন।

চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয় ও খাহ্রা আদর্শ প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মরহুম সাইদুর রহমান চুড়াইন তারিণী বামা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও খাহ্রা আদর্শ কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

প্রাক্তন ছাত্র সমিতির প্রধান উপদেষ্টা নূর আলী বলেন, ‘সাইদুর একজন মেধাবী ছাত্র ছিলেন। তার ব্যক্তি জীবন বলতে পারবো না, কিন্তু তার কর্মজীবন ছিল অনেক ভালো। সে সব সময় আমার সঙ্গে যোগাযোগ রাখতো। এলাকায় কখন কী প্রয়োজন বা কার কী লাগবে তা অনেক কিছুই আমি সাইদুরের কাছ থেকে শুনেছি।’

উপদেষ্টা বলেন, ‘আমি যখন ২য় শ্রেণিতে পড়ি তখন আমার বাবা মারা যান। সাইদুর জানতো আমি কত কষ্ট করে আজকে এই অবস্থানে এসেছি। তাই তিনি আমার সাফল্যের কথা জানার চেষ্টা করতো এবং আমাকে ফলো করত। আমিও তাকে অনেক হেল্প করেছি।’

এ সময় নূর আলী কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা কখনো তোমার মা, বাবা, ভাই, বোন, স্বামী, স্ত্রীর ওপর ভরসা করবে না। সর্বদা আল্লাহর নাম স্মরণ করে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করবে। মনে রাখবা সবাই তোমাকে ছেড়ে গেলেও তোমার চেষ্টা এবং সাফল্য তোমাকে ছেড়ে যাবে না। আর সবচেয়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবে। এতে তোমাদের সামনে চলার পথ সুগম হবে। তোমরা কখনো কারো কাছে কোনো কিছু ধার করবা না। নিজের ফাউন্ডেশন তৈরী করার চেষ্টা করবা।’

বীর মুক্তিযোদ্ধা নূর আলী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাই আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে হয়তো বঙ্গবন্ধুর জন্ম হতো না। জন্ম হতো না একটি বাংলাদেশ। ঠিক তেমনি চুড়াইন তারিণী বামা স্কুল না হলে হয়তো আজ আমি নূর আলী হতাম না। কারণ, এই স্কুল থেকেই আমারা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং নির্বাচন করেছি। তাই অবশ্যই এই স্কুল এবং এলাকার জন্য আমার এবং আমাদের অনেক কিছু করার আছে। কারণ, এখান থেকেই বহু গুনীদের জন্ম হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে নূর আলী আরও বলেন, ‘তোমরা হয়তো অনেকেই জানো না, চুড়াইনে বিভিন্ন রাস্তা-ঘাটের যে উন্নয়ন দেখতে পাচ্ছো তা এই কলেজ এবং তারিণী বামা বিদ্যালয়ে পড়া ছাত্রদের মাধ্যমেই হয়েছে। শুধু তাই নয়, আমি তৎকালীন পানিমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে দিয়ে এই তুলশিখালি ব্রিজটি করিয়েছি। সেই সঙ্গে রাজ্জাক ভাইকে দিয়ে কাশিয়াখালি বাঁধ তৈরি করে দিয়েছি। শুধু তাই নয়, ইছামতি নদীতে ৪টি ব্রিজ ও ২ ঘণ্টার মধ্যে ২২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে দিয়েছি আমি। এসব তথ্য অনেকেরই অজানা। তাই তোমাদের প্রতি আমার আহ্বান রইল- তোমরাও আমার মতো এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজের জীবনকে সার্থক করবে।’

অনুষ্ঠানে খাহ্রা আদর্শ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহা. নূর আলীর সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার