রায় শুনে এজলাসে নির্বিকার ছিলেন প্রদীপ ও লিয়াকত

news-image

কক্সবাজার প্রতিনিধি : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষনার পর খালাসপ্রাপ্ত আসামিরা কান্নায় ভেঙে পড়লেও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি প্রদীপ ও লিয়াকত ছিলেন নির্বিকার।

সোমবার বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল দেশের আলোচিত এই হত্যা মামলার রায় দেন। রায়ে দুই জনের মৃত্যুদণ্ড, ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লিয়াকত আলী।

এছাড়া, টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত, এপিবিএনের কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা; মারিশবুনিয়া গ্রামের তিন ব্যক্তি নেজাম উদ্দিন, নুরুল আমিন ও মো. আইয়াজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বেকসুর খালাস পান বাহারছড়া তদন্তকেন্দ্রের এএসআই মো. লিটন মিয়া, টেকনাফ থানার কনস্টেবল ছাফানুল করিম, মো. কামাল হোসাইন আজাদ, মো. আবদুল্লাহ আল মামুন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্য এসআই মো. শাহজাহান আলী, কনস্টেবল আবদুল্লাহ আল মাহমুদ ও কনস্টেবল মো. রাজীব হোসেন।

বেলা দুইটার দিকে আসামিদের কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা ২টা ১৬ মিনিটে বিচারক রায় পড়া শুরু করেন। তিনি পুরো মামলায় আসামি বাদী ও সাক্ষীদের বক্তব্য উঠে আসা ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। আসামি প্রদীপ ও লিয়াকতসহ সাজাপ্রাপ্ত আসামি কার কী অপরাধ বিস্তারিত তুলে ধরেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

বেলা সাড়ে চারটার দিকে রায় ঘোষণা করেন বিচারক। রায় শোনার পর খালাসপ্রাপ্ত আসামিরা কান্নায় ভেঙে পড়েন এজলাসে। নির্বিকার ছিলেন প্রদীপ ও লিয়াকত।

আদালত প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় ছিল। প্রদীপসহ আসামিদের প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা চিৎকার করতে থাকেন। অপর দিকে আসামিদের নিয়ে যাওয়ার সময় তাদের স্বজনেরা আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন।

এদিকে, মামলার রায়কে সামনে রেখে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের হাতে ক্রসফায়ারে নিহতদের স্বজন ও নির্যাতিতরা।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার