রাহুল-সূর্যের ঝড়ে ভারতের সংগ্রহ ১৮৪

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে ভারত। যেখানে প্রথমে ব্যাট করা ভারত লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে।

আজ রোববার মেলবোর্নে গ্রুপ টুয়ের ম্যাচে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আজ দিনের শুরুতে নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। ফলে এ ম্যাচটি কেবল নিয়মরক্ষারই হয়ে থাকবে।

ব্যাটিংয়ে নেমে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ১৫ রান করেন ব্লেসিং মুজারবানির বলে আউট হন। তবে হাফসেঞ্চুরি করে তবেই মাঠ ছাড়েন আরেক ওপেনার লোকেশ রাহুল। তিনি ৩৫ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫১ করে সিকান্দার রাজার শিকার হন।

বিরাট কোহলি ২৬ রান করে শন উইলিয়ামসের বলে মাঠ ছাড়েন। মাঝে দীনেশ কার্তিকের পরিবর্তে এ ম্যাচে সুযোগ পাওয়া ঋশভ পন্থ সুবিধে করতে পারেননি। ব্যক্তিগত ৩ রানে উইলিয়ামসের দ্বিতীয় শিকারে পরিণত হন। তবে দারুণ ফর্মে থাকা সূর্যকুমার যাদব ঝড় তোলেন। ২৩ বলে হাফসেঞ্চুরি করে নেন। চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ১০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তিনি ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া করেন ১৮ রান।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান শন উইলিয়ামস।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋশভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), রেগিস চাকাভা (উইকেটরক্ষক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, টনি মুনিওঙ্গা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার