রাস্তা বন্ধ করে জনসমাবেশ মানবাধিকার লঙ্ঘনের শামিল: আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাস্তাঘাট বন্ধ করে জনসমাবেশ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, মানবাধিকার রক্ষায়, রাস্তাঘাট বন্ধ করে কোনো জনসমাবেশ করা যাবে না বলে সংবিধানে উল্লেখ রয়েছে। তাই রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কেউ কেউ মানবাধিকার লঙ্ঘন করে রাস্তায় সমাবেশ করতে চায় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যারাই মানবাধিকার লঙ্ঘন করবে তাদেরকেই আইনের আওতায় এনে বিচার করা হবে।

যাদের দেশে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হয় তারাই বাংলাদেশের বিষয় নিয়ে হস্তক্ষেপ করে উল্লেখ্য করে তিনি বলেন, অথচ যারা বিদেশে বসে মানবাধিকার লঙ্ঘনের কাজে যুক্ত রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও তারা সহযোগিতা করে না।

রাষ্ট্রদূত হয়ে যারা বাংলাদেশে আছেন তারা তাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, তারা যখন কথা বলেন তখন তাদের দেশের পরিস্থিতি মাথায় রেখে কথা বলা উচিত। বিদেশিদের এমনভাবে কথা বলা উচিত যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অধিকার ক্ষুন্ণ হওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশের সঙ্গে একমত নয় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার