রাস্তায় হঠাৎ টাকার বৃষ্টি, ধরতে হুড়োহুড়ি জনতার!

news-image

অনলাইন ডেস্ক : এ যেন কলকাতার রাস্তায় হ্যামলিনের বাঁশিওয়ালা। বাঁশির জায়গায় অবশ্য তার হাতে টাকার ব্যাগ। রাস্তা দিয়ে টাকা ওড়াতে ওড়াতে যান সেই ব্যক্তি। তার পেছনে সেই টাকা কুড়োতে থাকেন অন্যরা। পরে পুলিশ তাড়া করলে সেই ব্যক্তি পালিয়ে যান। ঘটনায় মোট ৪৮ হাজার ৫৭৫ টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্ত যুবকের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, সূর্য সেন স্ট্রিট ধরে হেঁটে যেতে যেতে টাকা ওড়াচ্ছিলেন সেই যুবক। তার মাথায় চুল ছিল না। দশ টাকা থেকে শুরু করে পাচশ, দুহাজারের নোট ছড়াতে থাকেন সেই যুবক। রাস্তায় টাকার বৃষ্টি হতে দেখে অনেক পথচারী সেই টাকা কুড়িয়ে নেন। অনেকেই গাড়ি থেকে রাস্তায় নেমে পড়েন টাকা কুড়োতে। এর জেরে সাময়িক ভাবে যান চলাচল ব‌্যাহত হয়। সেই সময় এপিসি রোড ও সূর্য সেন স্ট্রিটের সংযোগস্থলে জগৎ সিনেমাহলের সামনে কর্তব্যরত ছিলেন শিয়ালদহ ট্রাফিক গার্ডের সার্জেন্ট কৌতুক ঘোষ। সিভিক ভলান্টিয়ারের থেকে গোটা ঘটনা জানতে পেরে সেখানে পৌঁছে যান তিনি। এরপর সেই যুবককে তাড়া করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন ট্রাফিক সার্জেন্ট। তবে অভিযুক্ত যুবক পালিয়ে যান।

এদিকে উদ্ধার হওয়া ব্যাগ থেকে পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ, একশ, পাঁচশ টাকার নোট পাওয়া যায়। ব্যাগে চারটি ২ হাজার টাকার নোটও ছিল। পুলিশের অনুমান, কোনও ব্যবসায়ীর কাছ থেকে সেই টাকা ছিনিয়ে পালিয়েছিল সেই যুবক। সেই যুবক মাদকাসক্ত হয়ে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যুবকের ছবি সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার