রাষ্ট্রপতির সংলাপে আরও ৯ রাজনৈতিক দল

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আরও ৯টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নতুন ইসি গঠন নিয়ে এখন পর্যন্ত ১৫ টি নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। এবার আরও ৯টি দলকে আহ্বান করা হলো এই সংলাপে।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে নতুন এই ৯ দলের সাথে সংলাপে বসার কথা জানিয়েছেন।

উল্লেখিত রাজনৈতিক দলগুলো হচ্ছে, গণফ্রন্ট, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

এই দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপের সময়ও নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে সংলাপে বসবেন আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) একই দিনে সন্ধ্যা ৬ টায় গণফ্রন্ট এবং সন্ধ্যা ৭ টায় এলডিপির প্রতিনিধিরা রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশগ্রহণ করতে যাবেন।

এরপর আগামী ৯ জানুয়ারি একই দিনে সন্ধ্যা ৬ টায় কৃষক-শ্রমিক-জনতা লীগ এবং সন্ধ্যা ৭ টায় বিএমএল যাবেন ইসি গঠনের এই সংলাপে অংশ নিতে।

পরের দিন ১০ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় জাতীয় পার্টি (জেপি) এবং সন্ধ্যা ৭টায় জেএসডির প্রতিনিধিরা যাবেন রাষ্ট্রপতির বাসভবনে।

শেষে ১১ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং একইদিন সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান