রাশিয়া হামলার পর প্রথম ম্যাচে নেমেই ইউক্রেনের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইউক্রেনে রাশিয়া হামলার পর টালমাটাল দেশটির পরিস্থিতি। সকল অবকাঠামোর পাশাপাশি ইউক্রেনের ক্রীড়া ক্ষেত্রেও ধস নেমেছে। ইতোমধ্যে দেশটির লিগের ইতি ঘটেছে। এমনকি তাদের জাতীয় দলের ভবিষ্যতও শঙ্কায় পড়েছে।

তবে অবশেষে মাঠে নেমেছে ইউক্রেন জাতীয় ফুটবল দল। আর রাশিয়া আক্রমণের পর এই প্রথম মাঠে নেমেই জয় তুলে নিয়েছেন দেশটির ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল দলটিল। জার্মান ক্লাব বুরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে এই ম্যাচে ২-১ গোলে জিতে নেয় ইউক্রেন।

এই ম্যাচ থেকে প্রাপ্ত আয় অনুদান হিসেবে ইউক্রেনের চ্যারিটিতে দেওয়া হবে। যেখানে আগামী সপ্তাহে আরেকটি প্রীতি ম্যাচে ইতালির সিরিআ দল এম্পোলির বিপক্ষে লড়বে ইউক্রেন।

এর আগে সর্বশেষ গত নভেম্বরে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জিতে ইউক্রেন। আগামী ১ জুন দেশটি প্লে-অফের সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে। সেমি জিতলেই ইউক্রেন কাতার বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান