রাশিয়া বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরু হতে এখনও বাকি ১০ দিন। কে জিতবে বিশ্বকাপ, তা নিয়েই ইতোমধ্যে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। প্রতিবারের মতো এবছরও একেক রকম ভবিষ্যদ্বাণী করছেন একেকজন জ্যোতিষী। দিন দুয়েক আগেই কয়েকজন সংখ্যাতত্ববিদ ব্রাজিলের ওপর বাজি রাখলেও এবার এক জ্যোতির্বিজ্ঞানীর দাবি, বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা!

ভারতীয় প্রখ্যাত জ্যোতির্বিদ গ্রিনস্টোন লোবো বলছে, এবছর বিশ্বকাপ জিতবে সেই দেশই যে দেশের অধিনায়কের জন্ম ১৯৮৬ বা ১৯৮৭ সালে। কারণ ওই বছরে জন্মালে গ্রহ নক্ষত্র নাকি বাড়তি সুবিধা পাইয়ে দেবে অধিনায়কদের।

তাহলে কে জিতবেন বিশ্বকাপ? লোবোর যুক্তি অনুযায়ী ব্রাজিলের কোনো সম্ভাবনা নেই, কারণ ব্রাজিল অধিনায়ক নেইমারের জন্ম ১৯৯২ সালে। সম্ভাবনা নেই ক্রিশিয়ানো রোনালদোরও, কারণ তাঁর জন্ম ১৯৮৫ সালে। তাহলে কারা আছেন লড়াইয়ে?

এই তালিকায় রয়েছেন জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার, ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস, স্পেনের অধিনায়ক সার্জিও ব়্যামোস এবং আর্জেন্টিনার অধিনায়ক মেসি। কিন্তু এই চার দলের মধ্যে কে এগিয়ে কে পিছিয়ে? সেটার ব্যাখ্যাও দিয়েছেন গ্রিনস্টোন লোবো।

তার যুক্তি, জার্মান অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার এবং কোচ জোয়কিম লো যেহেতু এর আগে একবার বিশ্বকাপ জিতেছেন তাই এবছর তাদের সুযোগ কম। গ্রহ নক্ষত্রের বিচারে যে বাড়তি সুবিধা পাওয়ার কথা ছিল তা জার্মান অধিনায়ক আগের বার পেয়েছেন। তাহলে রইল বাকি তিন দল। স্পেনের অধিনায়ক সার্জিও ব়্যামোসও আগে বিশ্বকাপ জিতেছেন, তাছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে এ বছর চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন, তাই তারও সুযোগ কম। বাকি ২টি দল ফ্রান্স এবং আর্জেন্টিনা।

লোবোর দাবি, ফ্রান্স এবং আর্জেন্টিনা দুটি দলেরই প্রায় সমান সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার। তবে, ফ্রান্সের থেকে আর্জেন্টিনা কিছুটা এগিয়ে। কারণ, ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতে নিয়েছেন ইতিমধ্যেই, সে তুলনায় আর্জেন্টিনার জর্জে সাম্পাওলি এখনও বড় কোনও ট্রফি জেতেননি তাই অঙ্কের বিচারে এবার আর্জেন্টিনারই চ্যাম্পিয়ন হওয়া উচিত।

এর আগে নাকি একাধিকবার লোবোর ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। ২০১০ সালে স্পেন এবং ২০১৪ সালে জার্মানি চ্যাম্পিয়ন হবে তাও নাকি ভবিষ্যদ্বাণী করেছিলেন গ্রিনস্টোন লোবো। তবে কী গত দুবারের মত এবারেও মিলবে লোবোর ভবিষ্যৎবাণী? আর সেটা হলে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস থামাবে কে?

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার