রাশিয়া নিয়ে না ভেবে ইউক্রেনকে সমর্থন দিন, জার্মানিকে জেলেনস্কি

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়া নিয়ে বেশি চিন্তা না করে এই মুহূর্তে ইউক্রেনকে পূর্ণ সমর্থন দিতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম জার্মান পাবলিক ব্রডকাস্টারকে (জেডডিএফ) দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেন। মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চলমান সামরিক আগ্রাসনে কিয়েভকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একইসঙ্গে মস্কো ও বার্লিনের সম্পর্কের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে জার্মান চ্যান্সেলর খুব বেশি উদ্বিগ্ন বলেও অভিযোগ করেছেন জেলেনস্কি।

ইউক্রেনে রাশিয়ার ‘সামরিক অভিযানের’ মধ্যেই আগামী বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস কিয়েভ সফরে যেতে পারেন বলে জল্পনা রয়েছে। তার মধ্যেই জেলেনস্কি এমন মন্তব্য করলেন।

জেলেনস্কি আরও বলেন, ‘জার্মানি যে ইউক্রেনকে সমর্থন করে সে বিষয়ে চ্যান্সেলর শলৎসের কাছ থেকে আমাদের নিশ্চিত হওয়া দরকার। তিনি এবং তার সরকারকে সিদ্ধান্ত নিতে হবে; ইউক্রেন ও রাশিয়া নিয়ে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চলতে পারে না।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান