রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ১০ হাজারের বেশি

news-image

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার বিভিন্ন শহরে শুরু হয় বিক্ষোভ। এ যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে একদিনে চার হাজার ৩শ’র বেশি মানুষকে আটক করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১০ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে রুশ নিরাপত্তা বাহিনী।

ইউক্রেনে রুশ অভিযানের ১১ দিন পেরিয়ে গেছে। এখনো রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ সামরিক বাহিনী। তবে শহরটির দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছেন রুশ সেনারা। আর তাদের শক্তভাবেই প্রতিরোধে প্রস্তুত ইউক্রেনের সেনাবাহিনী ও শহরবাসী। তবে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ৫৬টি শহরে চলছে যুদ্ধবিরোধী বিক্ষোভ।

বিবিসি সূত্র থেকে জানা যায়, রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে আটকদের মধ্যে সতেরশো ব্যক্তিকে আটক করা হয়েছে শুধু মস্কো থেকে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এমন তথ্য দিয়েছে রিয়া নিউজ এজেন্সি।

অন্যদিকে মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফো বলছে, মোট ৫৩টি শহর থেকে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। এর মধ্যে রোববারই আড়াই হাজারের বেশি লোক আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম এবং কোথায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এসব তথ্য প্রকাশ করেছে সংগঠনটি।

তবে সংগঠনটি জানিয়েছে, যতজন সম্পর্কে পুলিশ তথ্য দিয়েছে, সংখ্যা তার চেয়ে অনেক বেশি হতে পারে। আমরা যাদের সম্পর্কে নিশ্চিতভাবে জানি এবং যাদের নাম প্রকাশ করতে পারছি, শুধু তাদের আমরা তথ্য প্রকাশ করছি।

সম্প্রতি রাশিয়াতে বিক্ষোভের ওপর নানা বিধি-নিষেধ আরোপ করা হলেও ইউক্রেনে হামলার প্রতিবাদে বহু বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হামলা শুরুর পর থেকে দশ হাজারের মতো রাশিয়ানকে আটক করা হয়েছে।

ওভিডি-ইনফো’র একজন মুখপাত্র জর্জিয়া থেকে রয়টার্সকে জানিয়েছেন, আমরা ব্যাপক প্রতিবাদ দেখতে পাচ্ছি। এমনকি সাইবেরিয়ার শহরগুলোতেও এতো বেশি সংখ্যক মানুষকে আটকের ঘটনা খুবই বিরল।

যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিক্ষোভের ফলে রোববার শুধু মস্কোতেই ১ হাজার ৭শ জনকে আটক করা হয়েছে।

এর আগে রোববার ইউক্রেনে হামলার বিরুদ্ধে রাশিয়াজুড়ে বিক্ষোভে নামার ডাক দেন পুতিনবিরোধী কারাবন্দি নেতা অ্যালেক্সেই নাভালনি।

রাশিয়াজুড়ে বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, যদিও রাশিয়ান আইনে অনুমতিপত্র বা নিষেধাজ্ঞা শব্দগুলোর ব্যবহার এড়িয়ে যাওয়া হয়েছে। বাস্তবে রাশিয়ায় যেকোনো ধরনের সমাবেশের জন্য অনুমোদন নিতে হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার