রাশিয়ার হামলা চালানোর শঙ্কা এখনো রয়েছে: বাইডেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ প্রেসিডেন্টের হামলার বিষয়ে এখনো সতর্ক অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর শঙ্কা এখনো রয়েছে। মস্কোর সৈন্য ফিরিয়ে নেয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে জো বাইডেন বলেন,ইউক্রেনে রাশিয়া হামলা চালালে কঠোর মূল্য দিতে হবে মস্কোকে।

তবে তিনি এও জানান, কূটনৈতিক তৎপরতায় বিষয়টির ভালো সমাধান হতে পারে। রাশিয়ার নাগরিকরা তাদের শত্রু নন এবং তিনি বিশ্বাস করেন যে তারাও রক্তপাত চান না, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চান না।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ঘোষণা দিয়ে জানায়, ইউক্রেন সীমান্ত এলাকায় কিছু রুশ সেনার মহড়া শেষ হয়েছে। তাই তাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। তবে প্রশিক্ষণের জন্য এখনো একটি বড় অংশ সেখানে রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, তারা বারবার বলে আসছেন যে, প্রশিক্ষণ শেষ হলে সৈন্যরা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে আসবেন।

এর আগে গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়েছিল, মঙ্গলবারের মধ্যেই ইউক্রেন আক্রমণ করতে পারে রুশ সেনারা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার