রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা জি-সেভেন নেতাদের

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা দিয়েছে জি-সেভেন দেশগুলো। একই সঙ্গে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প ঠেকাতে ২০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণাও দেওয়া হয়েছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেওয়ার পাশাপাশি জানিয়েছেন বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের মধ্যেই জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহরে সমবেত হয়েছেন বিশ্বের প্রভাবশালী সাতটি দেশের সংগঠন জি-সেভেনের শীর্ষ নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের আমন্ত্রণে এতে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

আরব নিউজ জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গই এবারের সম্মেলনে বেশি গুরুত্ব পেয়েছে। তবে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতিও ভাবিয়ে তুলেছে জি-সেভেনকে। দেশটির অগ্রযাত্রা রুখতে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প ঠেকাতে ২০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

বাইডেন বলেন, পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে বৈশ্বিক বিনিয়োগ বাড়াতে একটি তহবিলের আনুষ্ঠানিক ঘোষণা করছি আমরা। বিশ্বজুড়ে বেশ কয়েকটি বড় প্রকল্প ইতোমধ্যে হাতে নিয়েছি। গর্বের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্র দুইশ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করেছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান