রাশিয়ার কামানের আঘাতে ইউক্রেনের ৭০ সেনা নিহত

অনলাইন ডেস্ক : রাশিয়ার কামান হামলায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ওখতিরকাতে কমপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এপি।

সুমি অঞ্চলের রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান দিমিত্রো জাইভিটস্কি বলেছেন, হামলায় ইউক্রেনের একটি সামরিক ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ করছে।

জাইভিটস্কি টেলিগ্রামে একটি পোস্টে জানিয়েছেন, অনেক লোক মারা গেছে। বর্তমানে ৭০ জন মৃত ইউক্রেনীয় সৈন্যের জন্য শেষকৃত্যের ব্যবস্থা করা হচ্ছে।

তবে শত্রুও তার প্রাপ্য ফল ভোগ করেছে। শহরে অসংখ্য রাশিয়ান সৈন্যের মরদেহ পড়ে রয়েছে। সেগুলো রেড ক্রসকে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান দিমিত্রো জাইভিটস্কি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার