রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল : সিএএস আদালত

news-image

স্পোর্টস ডেস্ক : রাশিয়ার ফুটবলের ওপর উয়েফার দেওয়া নিষেধাজ্ঞা বহাল রেখেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। গতকাল মঙ্গলবার সিএএসের দেওয়া এক রায়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। মূলত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা।

গত ২৮ ফেব্রুয়ারি ফিফা ও উয়েফা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাশিয়ার সকল ক্লাব ও জাতীয় দলকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে।

এই নিষেধাজ্ঞার ফলে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ থেকে ছিটকে যায় রাশিয়ার পুরুষ দল এবং ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থেকে বাদ পড়ে মেয়েদের দল।

এরপর গত ৩ মার্চ রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছিল, তারা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিএএসে আপিল করবে এবং এই দুই সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করবে।

উল্লেখ্য, সিএএসের এই রায় শুধুমাত্র উয়েফা প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। চলতি মাসের শেষের দিকে হতে যাওয়া বাছাইয়ের প্লে-অফে খেলার সুযোগ পেতে ফিফার নিষেধাজ্ঞা বাতিল করতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেইনের বিরুদ্ধে আক্রমণ শুরু করে রুশ বাহিনী। এরপর থেকেই একে একে রাশিয়ার ক্রীড়া ক্ষেত্রে নেমে আসে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার