রাশিয়ার অনুরোধে নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অনুরোধে আজ শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্টের অর্থায়নে ইউক্রেন জীবাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। তা নিয়ে আজ নিরাপত্তা পরিষদে আলোচনা হবে। এক অনলাইন প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

গতকাল বৃহস্পতিবার রাশিয়া অভিযোগ করে, ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির কর্মসূচিতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদকে এ নিয়ে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানায় রাশিয়া। রাশিয়ার এই অনুরোধ গ্রহণ করে নিরাপত্তা পরিষদ। বৈঠকের জন্য আজ সময় নির্ধারণ করা হয়।

তবে রাশিয়ার এই অভিযোগ যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। তারা উল্টো বলছে, মস্কোর অভিযোগ ইঙ্গিত দিচ্ছে যে রাশিয়া সম্ভবত ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে।

রাশিয়ার অনুরোধে নিরাপত্তা পরিষদের অনুষ্ঠেয় বৈঠকের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মার্কিন মিশনের এক মুখপাত্র। তিনি বলেন, রাশিয়া বিশ্বকে ধোঁকা দিতে চাইছে অথবা ভুয়া তথ্য ছড়ানোর মঞ্চ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ব্যবহার করতে চাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান