রাশিয়ার সঙ্গে আপস করবে না ইউক্রেন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, রাশিয়ার সঙ্গে তারা আপস করবেন না এবং কোনো ভূখণ্ডও ছেড়ে দেবেন না। সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

ওলেক্সি আরেস্টোভিচ বলেন, এ সঙ্কটের সমঝোতার একমাত্র বিকল্প পথ হলো রাশিয়ার আত্মসমর্পণ, সেনা প্রত্যাহার এবং ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা। এটি ইউক্রেন সরকারের নীতিগত অবস্থান।

আরেস্টোভিচ বলেন, তিনি বিশ্বাস করেন যে কিছু দেশ মিনস্ক চুক্তির পুনরাবৃত্তি চায়, যা ২০১৪ সাল থেকে ইউক্রেনের দোনবাস অঞ্চলে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হয়েছিল। তবে তিনি বলেন, যদিও কিছু দেশ আলোচনার চেষ্টা করবে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ এবং হতাহত হয়েছেন প্রায় ৮ হাজার মানুষ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান