রাশিয়ান সেনা কর্মকর্তা নিহতের দাবি ইউক্রেনের, রাশিয়ার হামলা জোরদার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ইউক্রেন সৈন্যদের হাতে নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা। বিবিসি বাংলা অনলাইনে শুক্রবার দিবাগত রাতে এক প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। হামলা জোরদার করেছে রাশিয়া।
প্রতিবেদনে জানানো হয়, জেনারেল পদমর্যাদার আন্দ্রেই কোলেসনিকভ নামের ওই সেনা কর্মকর্তা ছিলেন রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের ২৯তম বাহিনীর কম্যান্ডার।
পশ্চিমা সমর বিশেষজ্ঞদের অভিমত, উচ্চ পর্যায়ের রুশ সেনা কর্মকর্তা বিপদের মুখে পড়ার অর্থ অভিযান থমকে যাওয়ায় তাদের মাঝে হতাশা তৈরী হয়েছে।
রুশ পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। ইউক্রেনে রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত অন্তত আরো দুজন এই স্তরের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
অপরদিকে রয়টার্স এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া শুক্রবার থেকে হামলা জোরদার করেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে অবস্থান নিয়ে হামলা চালাচ্ছে রুশ সেনা বহর। গত কয়েকদিন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ রুশ সেনাদের বিশাল বহর ভাগ হয়ে হামলা চালচ্ছে। নতুন তিনটি শহরেও রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, রাশিয়া এমন দেশ নয় যে কিছু অর্থনৈতিক সুবিধার জন্য সার্বভৌমত্বের সঙ্গে আপস করবে। পশ্চিমাদের নিষেধাজ্ঞা মোকাবিলা করেই রাশিয়া ঘুরে দাঁড়াবে। এসব নিষেধাজ্ঞার ফলে খাদ্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটে পশ্চিমারাই ক্ষতিগ্রস্ত হবে।
ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক হামলা জোরদারের বিষয়টি স্বীকার করে গতকাল এক টুইটে বলেছেন, বড় শহরগুলো আবারও ধ্বংসাত্মক হামলার মুখে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার