রামেকে আরও ৮ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে একজন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন।

শনিবার (২৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা সংক্রমণে রাজশাহীর একজন মারা গেছেন। আর উপসর্গে মারা গেছেন-রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও পাবনার একজন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন ৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮৪ জন। এছাড়া সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৯৩ জন ভর্তি রয়েছেন।

করোনা শনাক্তের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৭৭টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হন। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হন পাঁচজন। শনাক্তের হার ৮ দশমিক ৩৩ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান